নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১৩ মে) রাজশাহীর কয়েকটি এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি।
প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ করা হবে।
এ কারণে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের অধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো— কড়াইতলা মোড়, দয়ারাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া এবং উৎস ব্লক ফ্যাক্টরি এলাকা।
সাময়িক এ ভোগান্তির জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির রাজশাহী নির্বাহী প্রকৌশলীর দপ্তর।
এমএ//