বগুড়ার কাহালু উপজেলায় শনিবার সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাহালু জোনাল অফিস।
জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় কাহালু উপজেলার বেশ কয়েকটি এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতায় থাকা এলাকাগুলো হলো—বুড়ইল, শিলকওর, বীরকেদার, কাইট, দরগাহাট, নারহট্ট, মাধব বাঁকা, বিবিরপুকুর, লোহাজল, শেখাহার, ভোলতা, পাইকপাড়া, আটালিয়া, গুন্দিশ্বর, গুলিশারপাড়া, আমবাগান, কালাই ঘোনপাড়া, অন্তাহার, খামারপাড়া, কাজীপাড়া ও বাথই।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাহালু জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. শাহাদৎ হোসেন জানান, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। কাজের স্বার্থেই নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এসি//