আন্তর্জাতিক

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।  দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।  আগামী ৯ জিলহজ বা ২৬ মে দেশটিতে  আরাফাত দিবস পালিত হবে ।

রোববার (১৭ মে) সৌদি আরবের মসজিদ-ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

এর আগে ইন্দোনেশিয়া, ব্রুনাই ও মালয়েশিয়া ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। আগামী ২৭ মে মালয়েশিয়ায় ও ইন্দোনেশিয়ায় ঈদুল আজহা উদযাপিত হবে। আগামী ২৮ মে ঈদুল আজহা উদযাপন করবে ব্রুনাই।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদুল আজহা