খেলাধুলা

দল ঘোষণা করলো পানামা

স্পোর্টস ডেস্ক

আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে নরউইচ সিটির তারকা ডিফেন্ডার জোসে করডোবাকে অন্তর্ভুক্ত করে দল ঘোষণা করেছে পানামা। বিশ্বকাপে এটি তাদের দ্বিতীয় অংশগ্রহণ। এর আগে ২০১৮ সালে প্রথম বারের মত রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল দলটি।

পানামা ক্যানাল প্রশাসনিক ভবনে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে হেড কোচ থমাস ক্রিস্টিয়ানসেন ২৬ সদস্যের দল ঘোষণা করেন ।

বিশ্বকাপে পানামা গ্রুপ ‘এল’-এ রয়েছে। তাদের গ্রুপসঙ্গী ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়া।

পানামা স্কোয়াড

গোলরক্ষক: অরল্যান্ডো মসকুয়েরা (আল-ফাইহা), লুইস মেজিয়া (ক্লাব ন্যাসিওনাল, সিজার সামুদিও (সিডি ম্যারাথন)।

ডিফেন্ডার: সিজার ব্লাকম্যান (স্লোভান ব্রাতিস্লাভা), জর্জ গুতিরেজ (ডেপোর্টিভো লা গুয়াইরা), আমির মুরিলো (বেসিকতাস),  ফিদেল এস্কোবার (ডেপোর্টিভো সাপ্রিসা), আন্দ্রেস আন্দ্রেদ (এলএএসকে), এদুয়ার্দো ফারিনা (এফসি পারি), জোসে করডোনা (নরউইচ সিটি), এরিক ডেভিস (সিডি প্লাজা), জিওভানি রামোস (অ্যাকাডেমিয়া পুয়ের্তো), রোদেরিক মিলার (তুরান তোভাজ)।

মিডফিল্ডার: অ্যানিবাল গদয় (স্যান দিয়েগো), কার্লোস হারভে (মিনোসোটা), ক্রিস্টিয়ান মার্টিনেজ (হাপোল ইরোনি), জোসে লুইস (এফসি জুয়ারেজ), সিজার ইয়ানিস (কোবরেসাল), ইয়োয়েল বারসেনাস (মাজাতলান), আজারিয়াস লন্ডোনো (ইউনিভার্সিদাদ কাতোলিকা), আদালবার্তো ক্যারাসকুইলা (পুমাস), আলবার্তো কুয়েন্তেরো (সিডি প্লাজা)।

 

ফরোয়ার্ড: ইসমায়েল দিয়াজ (ক্লান লিওন), সেসিলিও ওয়াটারম্যান (ইউনিভার্সিদাদ কনসেপসিওন), জোসে ফাজারদো (ইউনিভার্সিদাদ কাতোলিকা), তমাস রদ্রিগেজ (ডেপোর্টিভো সাপ্রিসা)।

 

আর/আই

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বিশ্বকাপ #পানামা