ভারতের আসাম রাজ্যে বিমানবাহিনীর একটি পণ্যবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। জোড়হাট বিমানঘাঁটিতে অবতরণের পর এএন-৩২ মডেলের বিমানটিতে আগুন ধরে যায়। পরে সেটি ভেঙে দু’টুকরো হয়ে যায়।
শনিবার (১৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বিমানটি জোড়হাট এয়ারবেসে নামার পরপরই আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে বিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ভারতীয় বিমানবাহিনী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে এখনও বিস্তারিত জানানো হয়নি।
এমএ//