দেশজুড়ে

জুলাই যোদ্ধাকে নির্যাতন ও ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও জুলাই যোদ্ধাকে নির্যাতন ও ছিনতাই  মামলার আসামি শিশির আহম্মাদ তালুকদার রাতুল (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও সাড়ে ৪হাজার টাকা উদ্ধার করা হয়।

শনিবার (১৩ জুন) মধ্য রাতে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ (১৪ জুন) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ হাফিজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন

পুলিশ জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৪তম ব্যাচের নাটক ও নাট্যত্ব বিভাগের ১ম বর্ষের  শিক্ষার্থী মোঃ শরিফ হোসেন রওশান (২০) গত ১০ জুন সন্ধ্যা সাড়ে ৬টার সদর উপজেলার বাইপাসের উদ্দেশ্যে সিএনজিতে রওনা করে ভুল বশতঃ পূর্বধলার অজ্ঞাত স্থানে নেমে যান।

পরে শরিফ হেটে ত্রিমোহনীর দিকে যাওয়ার সময় শালদিঘার চৌরাস্তায় পৌঁছালে ২জন ছিনতাইকারী তাকে পথরোধ করে চড় থাপ্পর ও কিলঘুষি মারে। এরপর ধারালো চাকু ধরে তাকে নির্জন জায়গায় নিয়ে যায়। এ সময় তাদের সাথে আরেকজন ছিনতাইকারী যোগ দেন। তিনজন তাকে হত্যার হুমকি দিয়ে মারধর করে এ সময় শরিফের সাথে থাকা প্রায় ১৭হাজার টাকা, মোবাইল ফোনটি নিয়ে যায় তারা।

ছিনতাইকারীরা শরিফের মোবাইলের ফেইসবুক আইডি চেক করে জানতে পারে যে, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তখন তারা তাকে জুলাই যোদ্ধা, শিবির ও রাজাকারের বাচ্চা বলে পুনরায় মারধর করে। হত্যার হুমকি দিয়ে "জ্বলাই যোদ্ধা" কে বিবস্ত্র করে আগের শেখ হাসিনা সরকার ভালো ছিল বলে স্বীকার করিয়ে "জয় বাংলা" স্লোগান দিতে বাধ্য করে ধারণ করে। পরে ছিনতাইকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ওই ভিডিওটি পোস্ট করে।

এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করলে পুলিশ গতকাল এ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নেত্রকোনা #জুলাই যোদ্ধা