ফুটবল

তিউনিশিয়াকে ৫–১ গোলে হারিয়ে বিশ্বকাপ উড়ন্ত সূচনা সুইডেনের

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে তিউনিশিয়ার বিপক্ষে বড় জয় দিয়ে অভিযান শুরু করেছে সুইডেন। সোমবার (১৫ জুন) মেক্সিকোর মন্টেরেই শহরে অনুষ্ঠিত ম্যাচে তিউনিশিয়াকে ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে গ্রাহাম পটারের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে সুইডিশরা। তারই ধারাবাহিকতায় ম্যাচের সাত মিনিটে ২৫ গজ দূর থেকে শট নিয়ে জালে বল পাঠান ইয়াসিন আয়ারি। এরপর দ্বিতীয় গোল আসে খেলার ৩০ মিনিটে। ভিক্টর গিওকেরেসের দেওয়া পাস থেকে আলেকজান্ডার ইসাক গোল করলে দুই গোলের লিড পেয়ে যায় সুইডিশরা।

তবে বিরতির ঠিক আগে হামবিক মেজব্রির ক্রস থেকে ওমর রেকিক হেড দিয়ে গোল করলে ২-১ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে তিউনিশিয়া।

দ্বিতীয়ার্ধে কিছুটা চাপ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে পারেনি তিউনিশিয়া। ৬০ মিনিটে অধিনায়ক এলিয়েস স্কিরির ভুলের সুযোগ নিয়ে তৃতীয় গোল করে  সুইডেন।

ম্যাচের শেষদিকে বদলি হিসেবে মাঠে নেমেই মাত্র ১২ সেকেন্ডের মধ্যে গোল করে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দ্রুত বদলি গোলের রেকর্ড করেন তিনি। শেষ মুহূর্তে আয়ারি আরেকটি গোল করলে ব্যবধান দাঁড়ায় ৫–১।

এই জয়ে গ্রুপে শক্ত অবস্থান তৈরি করলো গ্রাহাম পটারের দল। পরের ম্যাচে তাদের কঠিন পরীক্ষা অপেক্ষা করছে নেদারল্যান্ডসের বিপক্ষে।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #ফুটবল বিশ্বকাপ #তিউনিশিয়া #সুইডেন