সাভারের আশুলিয়ায় এক কিশোরীকে (১৬) বন্ধুর বাসায় ডেকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানার পুলিশ।
রোববার (২১ জুন) সকালে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। শনিবার (২০ জুন) বেলা ১১টায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া প্রাইমারি স্কুল সংলগ্ন একটি ভাড়া বাসায় এই ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন সুমন শেখ (১৮), মমিন শেখ (১৮) ও সিফাত (১৮)। এই তিনজনসহ মোট চারজনের নাম উল্লেখ করে শনিবার রাত দুইটার দিকে থানায় মামলা করে ভুক্তভোগী কিশোরী। এর আগে ওই তিনজনকে আটক করে পুলিশ। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর সাথে মমিন শেখের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার মমিন ওই কিশোরীকে জামগড়া এলাকায় দেখা করার অজুহাতে তার বন্ধু সিফাতের বাসায নিয়ে যায়। সেখানে তিন বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
পি/ডি