দেশজুড়ে

দুধকুমার নদের পানি বিপৎসীমার ওপরে

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে নদী অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চল।  এর আগে উজানের  ঢল আর ভারী বৃষ্টিপাতে  গতকাল দুপুর থেকে এই নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে ।

সোমবার (২৯ জুন) সকাল ৬টায়  নদীর পানি ভূরুঙ্গামারীর পাটেশ্বরী  পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।  কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান এ তথ্য জানিয়েছেন।

এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তি নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি প্রবেশ করেছে। ডুবে গেছে এসব এলাকার আবাদি জমি ও নিম্নাঞ্চল। পানি বন্দি হয়ে পড়েছে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার নদী তীরবর্তি চরাঞ্চলের মানুষ।  

অপরদিকে  ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্রসহ সবকটি নদনদীর পানিও  বৃদ্ধি  অব্যাহত আছে ।

পাউবো প্রকৌশলী রাকিব হাসান জানিয়েছেন, উজানের ঢল ও বৃষ্টিপাত থাকায় জেলার সবকটি নদনদীর পানি আগামী ৪৮ ঘন্টা বৃদ্ধি পেতে পারে। এতে চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি  হতে পারে ।

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কুড়িগ্রাম #দুধকুমার