দেশজুড়ে

নেত্রকোনায় চার জুয়াড়ি আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে চারজন জুয়ারীকে আটক করেছে পুলিশ। আটকৃত হলেন- উপজেলার বাগদায়ের গ্রামের মৃত ইন্নাছ আলীর ছেলে শাহিন মিয়া (৩০), আবুল হোসেনের ছেলে আলমগীর (৩০), মৃত আফসর উদ্দিনের ছেলে ছোটন (৪২) ও করিম উদ্দিনের ছেলে সম্রাট (৪৩)। তারা সবাই মদন উপজেলার সদর ইউনিয়নের বাগদাইর গ্রামের বাসিন্দা।

সোমবার (২৯ জুন)  দুপুরে নন এফআইআর প্রসিকিউশন মামলা দিয়ে জুয়ারীদের নেত্রকোনা আদালতে পাঠায় মদন থানার পুলিশ। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় তাদের কাছ থেকে নগদ ৪১০টাকা ও এক বান্ডেল তাস জব্দ করা হয়। রবিবার মধ্যরাতে উপজেলার বাগদাইর গ্রামের শাহীন মিয়ার পরিত্যক্ত ঘরের বারান্দা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার বাগদাইর গ্রামের শাহীন মিয়ার পরিত্যক্ত আগলা ঘরে বারান্দায় রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে প্রায় জুয়ার আসার বসতো। রোববার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে চারজনকে আটক করে। এ সময় পুলিশ নগদ ৪১০টাকা জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ নন এফআইআর প্রস্টিটিউশন মামলা দিয়ে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়।

ওসি সালাউদ্দীন করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগদাইর গ্রাম থেকে তাস খেলা অবস্থা চারজনকে আটক করা হয়। আজ দুপুরে তাদের বিরুদ্ধে নন এফআইআর প্রসিকিউশন মামলা দিয়ে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

আই/এ