দেশজুড়ে

ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে সাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ পাঁচ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

সোমবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।

স্থানীয়রা জানিয়েছেন, রোববার সকালে কায়ুকখালী ঘাট থেকে মাছ ধরতে যাওয়া ট্রলারটি ছেড়া দ্বীপসংলগ্ন এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ পাঁচ জেলেকে আটক করে নিয়ে যায়। এ সময় আশপাশের অন্য ট্রলারগুলো নিরাপদে সরে যায়।

আটক জেলেরা হলেন- মোহাম্মদ আইয়ুব (২৪), মোহাম্মদ আজিমুল্লাহ (৩০), সালাম নুর(৩১), আয়ুব আলী (৩৭) এবং ছৈয়দ হোসেন (২৫)। প্রাথমিক তথ্যে জানা গেছে, অপহৃত পাঁচজনই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #আরাকান আর্মি