রাজধানী

এইচএসসি পরীক্ষা উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে রাজধানীর সব পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য সবার প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা চলাকালীন প্রতিদিন সংশ্লিষ্ট কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

ডিএমপি জানিয়েছে, আগামী ২ জুলাই থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #এইচএসসি #ডিএমপি