রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করার চেষ্টাকালে নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠনের ১৫ সদস্যকে ককটেলসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, রাজধানীর ডেমরা, তুরাগ, দারুস সালাম ও মিরপুর মডেল থানা এলাকায় মিছিল করার চেষ্টাকালে নিষিদ্ধঘোষিত সংগঠনের ১৫ সদস্যকে ককটেলসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আই/এ