দেশজুড়ে

তিন সন্তান রেখে মসজিদের ইমামের সঙ্গে পালালো প্রবাসীর স্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে তিন সন্তানকে বাবার বাড়িতে রেখে মসজিদের ইমামের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে।  এ ঘটনায় নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নারীর মা।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

অভিযোগে বলা হয়েছে, প্রবাসীর স্ত্রী নিশাত আক্তারের স্বামী কানাডায় থাকেন।। স্বামী বিদেশে থাকায় তিনি তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। এ সময় চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পাঞ্জেগানা মসজিদের ইমাম মো. রিয়াজ হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিবারের দাবি,  শনিবার (২৭ জুন) দুপুরে নিশাত আক্তার তিন সন্তানকে রেখে ইমাম রিয়াজ হোসেনের সঙ্গে চলে যান। এ সময় তিনি ঘরে থাকা ৯ লাখ ১০ হাজার টাকা নগদ অর্থ, ছয়টি স্বর্ণের আংটি, পাঁচটি চেইন, দুটি ব্রেসলেট এবং ১৪ জোড়া কানের দুলসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার সঙ্গে নিয়ে গেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর পরিবারের সদস্যরা ঘর তল্লাশি করে নিশাত আক্তার ও রিয়াজ হোসেনের নামে একটি যৌথ হলফনামা পান। সেখানে উল্লেখ ছিল, তারা গত ৪ মে নতুন কাবিননামার মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

এ ঘটনায় নিশাত আক্তার, ইমাম মো. রিয়াজ হোসেন এবং তার বাবা-মাসহ চারজনকে আসামি করে চাটখিল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

 

পি/ডি 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নোয়াখালী #চাটখিল