দেশজুড়ে

খুলনা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস মালিক সমিতি। হঠাৎ এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

এ বাস মালিক নেতা জানান, পদ্মা বহুমুখী সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #খুলনা #বাস