মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো এবং নেতানিয়াহু খুব ভালো করেই জানেন, এখানে আসল বস কে।
রোববার (০৫ জুলাই) বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আগামী মঙ্গলবার (৭ জুলাই) ও বুধবার (৮ জুলাই) তুরস্কে অনুষ্ঠেয় ন্যাটোর উচ্চপর্যায়ের সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রে ফিরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে তার।
ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ টেনে ট্রাম্প মন্তব্য করেন , ‘আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। নেতানিয়াহু খুব ভালো করেই জানেন, আসল বস কে।’
তবে বৈঠকের সময় নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন ইসরাইলের এক সরকারি কর্মকর্তা। তিনি অ্যাক্সিওসকে জানান, নির্ধারিত সময়সূচির পরিবর্তে বৈঠকটি এক সপ্তাহ পিছিয়েও অনুষ্ঠিত হতে পারে।
এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল , ট্রাম্প ও নেতানিয়াহু সম্প্রতি টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন। সেই আলোচনায় দুজনই যুক্তরাষ্ট্রে শিগগিরই সরাসরি বৈঠকে বসতে নীতিগতভাবে সম্মত হন।
গত ফেব্রুয়ারির পর এটিই হবে নেতানিয়াহুর প্রথম আনুষ্ঠানিক যুক্তরাষ্ট্র সফর। কূটনৈতিক সূত্রগুলোর দাবি, ওই সফরের সময় তিনি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছিলেন।
এদিকে হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ও নীতিনির্ধারকদের অনেকেই মনে করেন, ইরান ইস্যুতে নেতানিয়াহুর নেওয়া বেশ কয়েকটি সিদ্ধান্ত ও কৌশল সম্পূর্ণ ভুল ছিল ।
সূত্র: আলজাজিরা
পি/ডি