সারাদেশে চলমান এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় নকলের অভিযোগে ৯৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৫ জন শিক্ষার্থী রয়েছে।
বুধবার (৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী, কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ ২০ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এছাড়া দিনাজপুরে ১৪ জন, বরিশাল ও ময়মনসিংহ বোর্ডে ১০ জন করে, ঢাকা বোর্ডে ৯ জন, যশোরে ৮ জন, রাজশাহীতে ৭ জন এবং সিলেট বোর্ডে ২ জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছেন।
এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, বৈরি আবহাওয়ার কারণে আজ চট্রগ্রাম বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র পরীখা স্থগিত করা হয়েছে।
আই/এ