দেশজুড়ে

বাস-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলের মৃত্যু, আহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। 

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে পেছন থেকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা মা ও ছেলে মারা যান। দুর্ঘটনায় আহত হন আরও অন্তত তিনজন।

দুর্ঘটনায় অটোরিকশায় থাকা মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও অন্তত তিনজন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্ত এবং দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ #সড়ক দূর্ঘটনা