সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করতে বা ঘুরতে বের হন। তবে বের হওয়ার আগে কোন এলাকার মার্কেট খোলা আর কোনটি বন্ধ, তা জেনে নেওয়া জরুরি। এতে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব হবে।
শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত সাপ্তাহিক ছুটির কারণে বেশ কিছু দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিমাংশ, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, ওয়ারী, বাংলাবাজার, পাটুয়াটুলী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চানখারপুল এবং গুলিস্তানের দক্ষিণাংশের দোকানপাট বন্ধ থাকবে।
যেসব মার্কেট বন্ধ থাকবে
আজ বন্ধ থাকবে গুলিস্তান হকার্স মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজারের পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার এবং রাজধানী সুপার মার্কেট।
এছাড়া দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, সান্দ্রা সুপার মার্কেট এবং ফুলবাড়িয়া মার্কেটও আজ সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে।
পি/ডি