রাজধানী

পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরা পুলিশ লাইনের একটি ভবন থেকে সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে। তিনি ডেমরা পুলিশ লাইনের একটি কক্ষে থাকতেন এবং প্রায় নয় মাস আগে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন।

শুক্রবার (১৭ জুলাই) ভোরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের কারণে কিছুদিন ধরে সাইদুল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তার চাচা মো. সোহাগ জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে তিনি নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান

পুলিশ জানায়, ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্তের পাশাপাশি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন #ডেমরা