রাজধানী

দুপুর থেকে রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

জরুরি মেরামত কাজের জন্য শনিবার দুপুর থেকে ৬ ঘণ্টা রাজধানীরসহ আশেপাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের সংযোগ বন্ধ রাখা হবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজি নগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি এবং কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া, শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকাতেও একই সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে উল্লিখিত এলাকার পাশাপাশি তৎসংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #গ্যাস #সরবরাহ #বন্ধ #রাজধানী