স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল এক দিনে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গেল ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ৯৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৩৫ জনের।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হাম