রাজনীতি

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এর আগে গত মঙ্গলবার রাতে হবিগঞ্জেও এনসিপির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনীস্থ পৌরসভার গেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

এনসিপির জুলাই পদযাত্রাকর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে শহীদদের পরিবারের সাথে মতবিনিময় সভা শেষে বের হওয়ার পর হঠাৎ তাদের গাড়িবহরে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায় বলে দাবি করেছেন এনসিপির নেতাকর্মীরা

 সারজিস আলম এক ফেসবুক পোস্টে বলেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।

এ হামলায় এনসিপির কতজন নেতাকর্মী আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #এনসিপি