চলমান যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ সমন্বয়কারী মোহাম্মদ বাঘের গালিবাফ। তবে এই বিজয়কে আরও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করতে হবে বলেও উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে জাতিকে উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা ধরে রাখার আহ্বান জানিয়েছেন ইরানের এ শীর্ষ নেতা।
শনিবার (০১ আগস্ট) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, ইরানি পার্লামেন্ট কোঅর্ডিনেশন কাউন্সিলে দেওয়া এক বক্তব্যে এসব মন্তব্য করেন মোহাম্মদ বাঘের গালিবাফ।
তিনি বলেন, সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সর্বাগ্রে দেশের সর্বোচ্চ নেতার নির্বাহী সক্ষমতা ও কার্যকর ক্ষমতা আরও শক্তিশালী করার দিকে গুরুত্ব দিতে হবে।
তার মতে, শক্তিশালী ইরান গড়ে তোলার যেকোনো উদ্যোগের ভিত্তি হওয়া উচিত সেখান থেকেই।
সূত্র: ডন
এসি//