জাতীয়

আওয়ামী লীগের নাশকতা চালানোর কোনও মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর কোনও মুরোদ নেই বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলটি এখন শুধু মাঝেমধ্যে ‘উঁকিঝুঁকি’ দেয়ার চেষ্টা করছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

আগামী ৫ আগস্ট উপলক্ষে সরকারের কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কালকেও মিটিং ডেকেছি। এটা যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলের সবাইকে নিয়ে আমরা আগামীকাল একটা সভা করবো কৃষিবিদ ইনস্টিটিউশনে। প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, আমরা সেখানে কথা বলবো।

বেনজীরের জামিনের বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতোমধ্যে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন বাতিলের বিষয়ে বাংলাদেশের নিযুক্ত ল-ফার্মকে নির্দেশনা দেয়া হয়েছে। কী কী ইস্যুতে তাকে জামিন দেয়া হয়েছে, সে বিষয়টি জানতে কাজ করছে সরকার।

এদিকে, সার্জিও গরের বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, সার্জিও গর নিজেই বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে আগ্রহী। বর্তমান সরকারের প্রতি তার আস্থা আছে বলেও তিনি নিজেই জানিয়েছেন।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বরাষ্ট্রমন্ত্রী #আওয়ামী লীগ