জাতীয়

যে কোনো মূল্যে পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন,  ডিসেম্বরকে সামনে রেখে তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। এই অস্থিতিশীল পরিস্থিতি সরকার রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে। পাশাপাশি যে কোনো মূল্যে কারখানার উৎপাদন অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের বিশেষ বৈঠক এসব কথা জানান শ্রমমন্ত্রী।

তিনি বলেন, জানমালের নিরাপত্তা নিশ্চিত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা। শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও গাজীপুরের অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে সাভারে অর্ধশতাধিক এবং গাজীপুরের কালিয়াকৈরে অন্তত ৩০টি কারখানা রয়েছে।

সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে পোশাকশ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারির কথা জানান শ্রমমন্ত্রী।

আন্দোলনকারী শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া আগেই নিশ্চিত করা হয়েছিল, তাই সড়কে অবস্থান নিয়ে জনভোগান্তি সৃষ্টি করা যুক্তিসংগত নয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী