দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেলো ১ কোটি ৩ লাখ টাকা

রংপুর জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ২৫টি পরিবারের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের অধীনে ১ কোটি ৩ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ সহায়তার চেক তুলে দেওয়া হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খ্রীষ্টফার রিসেল হিমেল, বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুল আলম সরকার এবং রংপুর জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এ ধরনের আর্থিক সহায়তা একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ।

একই সঙ্গে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে যানবাহন পরিচালনা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #রংপুর #সড়ক দুর্ঘটনা #চেক #প্রদান