জাতীয়

দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী

চলমান গ্যাস সংকট আগামী দুই থেকে তিন দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী জানান, বর্তমানে ফ্রিজিং কার্যক্রম চলছে। এটি শেষ হলে বৃহস্পতিবার বিকেল থেকেই আবার গ্যাস সঞ্চালন শুরু হবে।

তিনি বলেন, "এখনো ফ্রিজিং চলছে এবং এটা শেষ হয়ে গেলে বিকেল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে। সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেসার যে কমে গেছে, সেটা উন্নত হবে। মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি, সেই মতো উত্তোলন করতে পারবো।"

গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে অন্তত দুই-তিন দিন লাগবে।"

তিনি আরও বলেন, "এটা বন্ধ হওয়ার আগে যেমন ছিল, তেমনই হবে।"

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গ্যাস #গ্যাস সংকট