বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে মন্ত্রীর কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতও উপস্থিত ছিলেন।
ভারতীয় হাইকমিশন জানায়,বৈঠকে ভারত-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্বের একটি মূল স্তম্ভ হিসেবে আন্তঃসীমান্ত বিদ্যুৎ ও জ্বালানি সংযোগের গুরুত্বের ওপর আলোকপাত করা হয়। উভয় পক্ষই জ্বালানি নিরাপত্তা বৃদ্ধিকরণ, টেকসই উন্নয়নকে উৎসাহিত করা এবং উভয় দেশের জনগণের সমৃদ্ধিকে সমর্থন করার লক্ষ্যে পারস্পরিক আগ্রহ ও পারস্পরিক কল্যাণের ওপর ভিত্তি করে সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
এর আগে দুপুরে বিদ্যুৎমন্ত্রী জানান, পাইপলাইনের মাধ্যমে ভারতকে আরও বেশি জ্বালানি সরবরাহ করার জন্য বলা হয়েছে।
আই/এ