নেপাল-তিব্বতে আঘাত হানা আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে এখন পর্যন্ত ৪৮৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া দেশটিতে ভ্রমণে আসা ৫৩৭ জন বিদেশি পর্যটক ওই ঘটনার পর থেকে নিখোঁজ আছেন।
শুক্রবার (২৮ আগস্ট) নেপালি পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
নেপালি পুলিশ জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা রাসুয়া ও নুয়াকোট থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে; তবে এর মধ্যে সিংহভাগ মৃতদেহ উদ্ধার করা হয়েছে চিতওয়ান জেলা থেকে—যেখান দিয়ে ত্রিশূলী নদী প্রবাহিত হয়ে সেটি গণ্ডকী নদীতে গিয়ে মিশেছে।
এদিকে বন্যা ও ভূমিধসে প্রায় ৫০০ মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর, নেপাল সরকার নিখোঁজ পর্যটকদের তালিকা প্রকাশ করেছে।
বুধবার বন্যা আঘাত হানার পর থেকে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি, এমন ৫৩৭ জন বিদেশি নাগরিকের নাম, জন্মতারিখ ও জাতীয়তা এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
এই তালিকায় ১৭৮ জন ভারতীয়, ৬৫ জন মার্কিন, ৫৩ জন ইউক্রেনীয়, ৫১ জন মালয়েশীয়, ৩৩ জন অস্ট্রেলীয় এবং যুক্তরাজ্য থেকে আসা ৩৩ জন ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
আই/এ