জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলা প্রতিরোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, একটি নিরাপদ ও সুস্থ শিক্ষাপরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মাদক ও জুয়া-সংক্রান্ত কার্যকলাপ থেকে রক্ষা করার সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #শিক্ষাপ্রতিষ্ঠানে #মাদক #ও #জুয়া #প্রতিরোধে #কমিটি #গঠনের #সিদ্ধান্ত #