জাতীয়

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেট আগামীকাল প্রকাশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,  ৪৯তম বিসিএসে (বিশেষ) শিক্ষা ক্যাডারে পিএসসির সুপারিশ পাওয়ার পরও বাদ পড়া প্রার্থীরদের মধ্যে ৪৬ জন প্রার্থীর চূড়ান্ত গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে। বাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ জানান তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।

মন্ত্রী বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি কোনো বৈষম্য করা হবে না। নিয়োগপত্র ইস্যুর জন্য প্রজ্ঞাপন জারির কিছু নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। রাষ্ট্রপতি পর্যন্ত নথি উপস্থাপনের কাজ শেষ করেই সোমবার বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি বলেন,  প্রকৃত তথ্য হচ্ছে, বাদ পড়া ৫৭ জনের মধ্যে তিনজন সার্টিফিকেট জমা দিতে পারেননি ও আটজন মেডিকেল টেস্টে উপস্থিত হননি। তার মানে প্রথম প্রজ্ঞাপনে বাদ পড়া প্রার্থীর সংখ্যা ৫৭ জন নয়, ৪৬ জন হবে।

তিনি আরও বলেন,  বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমাজে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা অনুচিত। যারা অপতথ্য ছড়াচ্ছেন, তাদের এ ধরনের কাজ থেকে বিরত থাকারও আহ্বান জানান মন্ত্রী।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বরাষ্ট্রমন্ত্রী