নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুয়াদ (৭) ও আরাফাত (৬) নামের সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত ফুয়াদ ও আরাফাত উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার কাওয়ালীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকাল ৬টার দিকে নিজ বাড়িতে দুই ভাই খেলা করছিল। এসময় অসাবধানতাবশত ফুয়াদ বিদ্যুতের তারে হাত দেয়। দেখতে পেয়ে ছোট ভাই আরাফাত তাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। শিশু দুটির বাবা-মা গোয়াল ঘরে গাভী থেকে দুধ দোহাচ্ছিলেন। পরে তারা স্থানীদের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়। পরবর্তী আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
আই/এ