দেশজুড়ে

জিনের কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

১৩ বছরের কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা রেজাউল বারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলা শ্রীনগর বাজারের ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইমামের বাড়িতে এ ঘটনা ঘটে। রাতের অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী কিশোরী পরিবার জানায়, জিনের আছর হয়েছে ভেবে কিছুদিন তারা আগে ইমাম সাহেবের শরণাপন্ন হন। তার কাছ থেকে তাবিজ-কবজ নেন। গতকাল মেয়েকে নিয়ে যাওয়ার পর রেজাউল একটি কক্ষে জিন হাজির করার কথা বলে কক্ষের সব আলো নিভিয়ে দেয়। এ সময় কিশোরীকে যৌন নির্যাতন করে।

পরে ভুক্তভোগীর জবানবন্দির ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত রেজাউলকে বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ওসি মোহাম্মদ জুয়েল মিঞা জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গতকাল রাতে মামলা করেছে।  তাকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্য আইনি বিষয় প্রক্রিয়াধীন আছে।

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইমাম #ধর্ষণচেষ্টা