জাতীয়

আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, আন্তর্জাতিক আদালতের বিচারিক ইতিহাসে এই প্রথম গণহত্যার দায়ে কোনো রাষ্ট্রকে নিন্দা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।

হুমায়ুন কবির বলেন, ‘আমরা এই রায়কে স্বাগত জানাই এবং এতে সন্তুষ্ট।’

তিনি আরও বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, আইসিজে এই প্রথমবারের মতো জেনোসাইডের জন্য কোনো রাষ্ট্রকে নিন্দা জানিয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমার রাষ্ট্রকে নিন্দা জানানো হয়েছে।’

এই রায়ের ইতিবাচক প্রভাব বাংলাদেশের ওপরও পড়বে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গাদের ক্ষতিপূরণের বিষয়টি রায়ে উঠে এসেছে। পাশাপাশি রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ভবিষ্যতে কীভাবে এগোনো হবে, সে ক্ষেত্রেও আইসিজের রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রায়ের বিস্তারিত বিষয় আগামীকাল এক ব্রিফিংয়ে তুলে ধরবেন বলেও জানান তিনি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রোহিঙ্গা #আইসিজে #আন্তর্জাতিক বিচার আদালত #হুমায়ুন কবির #পররাষ্ট্র প্রতিমন্ত্রী