২০২৭ সালের হজে যেতে প্রাথমিক নিবন্ধন করা যাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের বাকি অর্থ জমা দিতে হবে।
রোববার (২২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭-এর ৫ অনুচ্ছেদের ৬ নম্বর নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন না করলে তাদের প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।
এ কারণে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের বাকি অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
এসি//