বিএনপি পুলিশের বুধবারের সংঘর্ষের পর আজ বন্ধ করা নয়াপল্টনের রাস্তা খুলে দেয়া হয়েছে। পুলিশি নিরাপত্তা রেখেই জনসাধারণের জন্য সড়ক উন্মুক্ত করা হয়।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।
তবে পুলিশ এখনো সড়কে অবস্থান করছে।

এর আগে দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, আমরা কোনো ব্যক্তিকে টার্গেট করে আটকাচ্ছি না। তবে এখানে এই মুহূর্তে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো অবকাশ নেই। যতক্ষণ পর্যন্ত এই এলাকা (পল্টন) আমরা পরিপূর্ণ নিরাপদ মনে না করবো, ততক্ষণ এই এলাকায় যান চলাচল, জনসাধারণের চলাচল বন্ধ থাকবে।