আর্কাইভ থেকে জাতীয়

২৮ অক্টোবর খুলছে বঙ্গবন্ধু টানেল

২৮ অক্টোবর খুলছে বঙ্গবন্ধু টানেল
কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ২৮ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১৪ আগস্ট) সেতু ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী জানান, আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করা হবে। তিনি আরও বলেন,  অক্টোবরের মাঝামাঝি সময়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।  

এ সম্পর্কিত আরও পড়ুন #২৮ #অক্টোবর #খুলছে #বঙ্গবন্ধু #টানেল