আইন-বিচার

হাইকোর্ট বিভাগের এক বিচারপতির পদত্যাগ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে এই পদত্যাগপত্র দাখিল করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে তার পদত্যাগপত্রটি পৌঁছায়।

জানা গেছে, বিচারপতি মামনুন রহমান বর্তমানে কানাডা অবস্থান করছেন। সেখান থেকেই তার পদত্যাগপত্রটি পাঠিয়েছেন।

মামনুন রহমান বিনা ছুটিতে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিততার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ও কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রাষ্ট্রপতির কাছে একটি তদন্ত প্রতিবেদন পাঠিয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল। এর বাইরেও হাইকোর্ট বিভাগের ২ বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের মধ্যে বিচারপতি মামনুন রহমান একজন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বিচারপতি #হাইকোর্ট