বিএনপি

ভোট গণনায় দেরির অজুহাতে কারচুপির চেষ্টা হলে প্রতিরোধ করতে হবে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচনকে দেশপ্রেমিক ও দেশবিরোধীদের লড়াইএকটি চক্র এনআইডি ও বিকাশ নম্বর নিয়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়ার ষড়যন্ত্র করছে। ভোট গণনায় দেরি করার উছিলায় কারচুপির চেষ্টা করা হলে তা শক্ত হাতে প্রতিরোধ করতে হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, নারীদের নিয়ে আপত্তিকর কথা বলার পর একটি দল যখন দেখলো বাংলাদেশের সব মানুষ তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন করেছে, তখন তারা বললো তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল। কিন্তু  বিশেষজ্ঞরা বলছেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না। কারণ, সেই বক্তব্য দেওয়ার পরও তারা অনেক বক্তব্য দিয়েছে। অ্যাকাউন্ট হ্যাক হয়নি। তাহলে কী দাঁড়ালো, তারা সমগ্র জাতির সামনে জলজ্যান্ত মিথ্যা কথা বলছে।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল ৫ আগস্টের পর থেকে এ দেশের অর্ধেক জনগোষ্ঠী, অর্থাৎ নারীদের তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলো। উঠেপড়ে লাগলো, কীভাবে মা ও বোনদের ঘরের ভেতরে আটকে রাখা যায়। বিএনপির যেখানে পরিকল্পনা, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে অর্ধেক জনগোষ্ঠী নারীদের পেছনে রেখে সেটা সম্ভব না। কারণ, দেশকে গড়তে হলে নারী-পুরুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন,  একটি রাজনৈতিক দলের এক শীর্ষ নেতা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন নারীদের তারা কোন দৃষ্টিতে দেখে। শুধু তাই নয় সবাই দেখেছে বাংলাদেশের যে নারীরা কর্মজীবী, সংসার চালানোর জন্য যে লক্ষ-কোটি মা-বোনেরা বিভিন্ন জায়গায় কর্মে নিযুক্ত আছেন, তাদের উদ্দেশে কী ভাষা ব্যবহার করে কথা বলেছে।

যশোর অঞ্চলের সম্ভাবনা নিয়ে ধরে তারেক রহমান বলেন, এখানকার ফুল চাষকে আধুনিকায়ন করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে। এছাড়া বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালু করে আখ চাষিদের ভাগ্যেন্নয়ন এবং চিনি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পরিকল্পনা রয়েছে বিএনপির। বেকারত্ব দূর করতে প্রতিটি এলাকায় ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ও আইটি পার্কও নির্মান করা হবে

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তারেক রহমানের উপদেষ্টা মেহেদী আহমেদ ধ্বনি, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, অধ্যাপক নার্গিস বেগম প্রমুখ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #তারেক রহমান