জাতীয়

১২ ডিসেম্বর থেকে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ২৭৪টি : প্রেস উইং

গত ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাত ৯টা পর্যন্ত সারা দেশে ২৭৪টি নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে এখন পর্যন্ত এ সহিংসতায় ৫ জন নিহত হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৭৪টি সহিংসতার ঘটনায় ভীতি দেখানো বা আক্রমণাত্মক আচরণ ঘটেছে ১৬টি প্রার্থীর ওপর আক্রমণ ১৫টি, হত্যাকাণ্ড ৫টি, প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটনা ৮৯টি, অবৈধ অস্ত্রের ব্যবহার ৩টিহুমকি ও ভয়ভীতি প্রদর্শন ৯টি, প্রচার কার্যে বাধা প্ৰদান ২৯টি, নির্বাচন সংশ্লিষ্ট অফিস বা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ২০টি, অবরোধ ও বিক্ষোভ ১৭টি, সংখ্যালঘুদের ওপর আক্রমণ ১টি এবং অন্যান্য ৭০টি।

প্রেস উইং জানায়,  বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে ২০১৩ সালের ২২ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ৫৩০টি সহিংসতার ঘটনা ঘটেছেএতে ১১৫ জন নিহত এবং ৩১৫ জন আহত হয়েছে এছাড়া একাদশ সংসদ নির্বাচনে ২০১৮ সালের ১০ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ২ জানুয়ারি পর্যন্ত ৪১৪টি সহিংসতার ঘটনায় ২২ জন নিহত এবং ৭৮০ জন আহত হয়েছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রেস উইং