অপরাধ

স্ত্রীসহ বিমান বাংলাদেশের এমডি গ্রেপ্তার

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরের বাসা থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় তার স্ত্রী বিথী এবং বাসায় কর্মরত আরও দুই গৃহকর্মী—রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগমকেও গ্রেপ্তার করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় সাফিকুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, সাফিকুর রহমানের বাসায় কর্মরত এক শিশু গৃহকর্মী দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছিল। বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবার থানায় মামলা করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গৃহকর্মী #বিমান বাংলাদেশ এয়ারলাইনস