আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সাধারণ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে এই ভাষণ প্রদান করা হবে।
ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
এমএ//