জাতীয়

নতুন মন্ত্রিসভা গঠনে প্রস্তুতি, শপথ পড়াবেন রাষ্ট্রপতি

বায়ান্ন প্রতিবেদন

সংবিধানের বিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন—এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ আয়োজন উপলক্ষে কমবেশি এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন #সংবিধান #শপথ