দেশজুড়ে

বাগেরহাটে নির্বাচন পরবর্তী সংঘর্ষে নিহত ১

বায়ান্ন প্রতিবেদন

বাগেরহাট সদর উপজেলার ধোপাপাড়া ইউনিয়নের পার নওয়াপাড়া গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় মো. ওসমান শেখ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৩ ফেব্রুয়ারি বিএনপির স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের সমর্থকদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমর্থকদের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি একপর্যায়ে সহিংস রূপ নিলে ধারালো অস্ত্রের আঘাতে তিনজন গুরুতর জখম হন।

আহতদের দ্রুত খুলনায় নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে সোমবার দুপুর ১২টা ৫৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মো. ওসমান শেখ মারা যান বলে অভিযোগ রয়েছে। নিহত ওসমান শেখ পার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা।

ঘটনার পর থেকে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নজরদারিতে রেখেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাগেরহাট #মৃত্যু #নির্বাচন