বিএনপি

বাবার গুণাবলি তাকে সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে : জাইমা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান বলেছেন, বাবার মধ‍্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক একাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

 

জাইমা রহমানের পোস্টের হুবহু বায়ান্ন টিভির পাঠকের জন্য তুলে ধরা হলো-

 

ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।

আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব‍্যাক্তি- যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।

বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।

আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তাঁর মধ‍্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জাইমা রহমান