রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে এবং দুর্ঘটনার কারণ জানার জন্য তদন্ত চলছে।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, আগের দিন রাডার থেকে নিখোঁজ হওয়া বেসরকারি রোবিনসন হেলিকপ্টারটি রোমনেনস্কি জেলায় উদ্ধার করা হয়। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা তিনজনই প্রাণ হারান।
পূর্ব সাইবেরিয়ার পরিবহন প্রসিকিউটর কার্যালয়ের তথ্য অনুযায়ী, নিহত পাইলটই হেলিকপ্টারটির মালিক ছিলেন। তবে ধারণা করা হচ্ছে, তিনি এটি চালানোর অনুমতি পাননি এবং বিধি অনুযায়ী হেলিকপ্টারটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিতও ছিল না।