জাতীয়

২৫ মার্চ ব্ল্যাক আউট কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

একাত্তরের ২৫ মার্চের নৃশংস গণহত্যা স্মরণে ২৫ আগামীকাল সারা দেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউটকর্মসূচি পালন না করার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৫ তারিখ রাতে ১ মিনিটের ব্ল্যাক আউট কর্মসূচি পালিত হবে না।

এর আগে ২৩ মার্চ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্ল্যাক আউট