জাতীয়

পুলিশের পুরোনো পোশাক ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ পুলিশকে আগের ঐতিহ্যবাহী পোশাকে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান পোশাক নিয়ে বাহিনীর ভেতরে অসন্তোষ রয়েছে, তাই গ্রহণযোগ্য কোনো পুরোনো ইউনিফর্ম পুনর্বহালের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

শনিবার (২৮ মার্চ) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার নয়, বরং জনগণের সেবায় নিয়োজিত একটি পেশাদার বাহিনী। এ লক্ষ্যেই পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক ও মানবিক সেবাদান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রাষ্ট্র কাঠামোর সংস্কারের অংশ হিসেবে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এর মাধ্যমে বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখা এবং কার্যকর সংস্কার বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিন কুচকাওয়াজে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের ৭২ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রশিক্ষণ শেষে কর্মজীবনে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হন।

৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এবার মোট ৭২ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) তাদের প্রশিক্ষণ শেষ করে চাকরিতে যোগ দেবেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ পুলিশ #স্বরাষ্ট্রমন্ত্রী #সালাহউদ্দিন আহমদ #পুলিশ