দেশজুড়ে

পাগলা কুকুরের কামড়ে নারীসহ আহত অর্ধশত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৫০ নারী-পুরুষ আহত হয়েছেন। ঘটনা শুনার পরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে এসে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস ও থানার ওসি এসএম আরিফুর রহমান।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় পৌর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটে। রাত ৮টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০জন নারী-পুরুষ চিকিৎসার জন্য এসেছেন। পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নূর-এ-আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, ইমরান (৩৩), সাদেক (৩৫), মানছু মিয়া (৪০), জয় (১৫), খুশনাহার (৪৫), আসমা (৩২), মুনতাজ উদ্দিন (৭০), শরিফ (৩০), কাওসার (২২) জিহাদ (১৫), বাবুলমিয়া (৪০), মিলন (৩৬), সিয়াম (২০), সুমা (২৫), রিনা (২৭), কিসমত (১৪), শিপন (২২), লোকমান হোসেন (৩০), সাখাওয়াত (৪২), ইমরান (২৫), বিজয় (১৭), স্বপন মিয়া (৫০), হারুন অর রশীদ (৫৫), পলাশ (২৫), আকিব আলম (১৫), সুমিত (১৮), লাবণ্য (১৫), সানজিদা (২৫), রফিকুল ইসলাম (৫০), সাদেক (৩৫), রইছ উদ্দিন (৬৮)সহ আরো অনেকে।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা গেছে, অধিকাংশ আহতেরই আক্রান্ত হওয়া স্থান থেকে রক্ত ঝরছে। কেউ বাইরে বসে আক্রান্ত স্থানে সাবান দিয়ে ধুতো করছেন। কেউবা আবার জরুরী বিভাগে চিকিৎসা সেবা নিচ্ছেন। আহত এবং স্বজনদের উপচেপড়া ভিড় হাসপাতালজুড়ে।

ডা.নূর-এ-আলম খান জানান, সন্ধ্যার পর থেকে মাত্র এক ঘন্টায় ৩০জন নারী-পুরুষ পাগলা কুকুরের কামড়ের শিকার হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন। আহতের মধ্যে যাদের অবস্থা গুরুতর তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, যেভাবে লোকজন আসছেন , তাতে মনে হচ্ছে আহতের সংখ্যা অর্ধশতর বেশি হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যা ভ্যাকসিন ছিলো তা শেষ। অনেকেই বাইরে থেকে কিনে পুস করছেন। কুকুরের কামড়ে আহত হয়ে একসাথে এতো রোগী আর কখনো আসেনি।

ইউএনও রূপম দাস বলেন, পাগলা কুকুরে অনেক মানুষকে কামড়িয়েছে শুনতে পেরে তাৎক্ষনিক হাসপাতালে গিয়েছি এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেয়া হয়েছেপাগলা কুকুর দমনে কী করা যায়, সে বিষয় বিবেচনাধীন

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কিশোরগঞ্জ